রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পূর্ব বেজহার গ্রামের বাসিন্দা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল ফোনে মৃতের ছেলে রুবেল সরদার বলেন, গত ৩ সেপ্টেম্বর আমার বাবা ডায়রিয়ায় আক্রান্ত হলে তাকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে অবস্থার অবনিত হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর মহাখালী কলেরা হাসপাতালে (আইসিডিডিআর)-বিতে প্রেরণ করা হয়।
তিনি আরও বলেন, চিকিৎসকের পরামর্শে শনিবার সকাল সাড়ে নয়টার দিকে গৌরনদী উপজেলা হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বাবাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়া হই। পরবর্তীতে ঢাকায় প্রবেশের পর মহাখালী যাওয়ার পথে একাধিকস্থানে প্রায় দেড় ঘন্টা যানজটে আটকে থাকে অ্যাম্বুলেন্স। যেকারণে যথাসময়ে হাসপাতালে পৌঁছাতে পারিনি।
পরবর্তীতে দুপুর দেড়টার দিকে কলেরা হাসপাতাল গেটে পৌঁছলে অ্যাম্বুলেন্সের মধ্যেই বাবা মৃত্যুবরণ করেন। যানজট না থাকলে সঠিক সময়ে পৌঁছে বাবাকে অন্তত চিকিৎসাটা করানো সম্ভব হতো বলেও তিনি (রুবেল) উল্লেখ করেন।
গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, হাসপাতালে ভর্তির সময় ওই রোগীর অবস্থা খারাপ ছিলো। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিলো।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments