ডেস্ক রিপোর্টঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই নিউজ।
টিউলিপ সিদ্দিক জানান, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৃহস্পতিবার সকালে তার গাড়িটি কে বা কারা ভাঙচুর করেছে।
কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এই এমপি আরও জানান, গাড়ির জানালা ভাঙচুর করলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি। তিনি জানান, দুর্বৃত্তরা গাড়ির ছাদে একটি বার্তা লিখে রেখে গেছে। যা লেখা হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি পরিকল্পিত হামলা।
তবে এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না উল্লেখ করে টিউলিপ জানিয়েছেন, তিনি তার কাজ করে যাবেন।
তিনি আরও জানান, এই ঘটনার পর লেবার পার্টির শীর্ষ নেতারা তাকে ফোন করেছিলেন। সেই সঙ্গে হাউজ অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলি ফোন করে উদ্বেগ প্রকাশ করেন।-ইত্তেফাক
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments