জাকির হোসেন আজাদী: "কখনও কি যাব তত দূর/ রোদে মোড়া সোনালি দুপুর/ যেদিকে হারায় / যেন কোনও পরিচিত গান/ বিকেলে হঠাৎ পিছুটান/ পুরনো পাড়ায় /" - আগামী ২১মে এমন সব অসাধারণ নান্দনিক কথা সমৃদ্ধ গান নিয়ে আসছেন শিল্পী ফারজানা সিফাত। এদিন শিল্পীর নিজস্ব ফেসবুক পেজে শুভ মুক্তি পেতে যাচ্ছে 'সোনালী দুপুর" শিরোনামের সফট মেলোডি এই সলো গানটির।
সোনালী দুপুর" শিরোনামের ওই গানটির গীতিকার শ্রীজাত এবং সুর করেছেন জয় সরকার। গানটির শুটিং হয়েছে কলকাতায় । গানটির মিউজিক ভিডিওতে ডিরেক্টর ছিলেন সৌমজিত আদক। মিউজিক ভিডিওতে মডেল : রুপ দিপ্তা মুখার্জি ও লীনা মুখার্জি।
গানটির মুক্তির বিষয়ে শিল্পী ফারজানা সিফাতের সঙ্গে কথা হয়। তিনি বলেন, "মাত্র ৪ বছর বয়স থেকে গান করা শুরু করি। ওস্তাদ আখতার সাদমানীর কাছে। ১৪ বছর উচ্চাঙ্গ সঙ্গীতে তালীম নিয়েছি। নজরুল সঙ্গীতে ডিপ্লোমা করেছি নজরুল ইনস্টিটিউট থেকে । সুধীন দাস ও সোহরাব হোসেনের কাছে নজরুল সঙ্গীত শিখেছি"।
বর্তমান লন্ডন প্রবাসী এই শিল্পী আরও বলেন, "উদিচী স্কুল অফ পারফরমিং আটর্স ইউকের সিনিয়র শিক্ষক হিসেবে আমি দশ বছর কাজ করছি। বাংলাদেশ বেতার ও টেলিভিশন এর নিয়মিত শিল্পী ছিলাম। গত ১লা জানুয়ারি তে বরেণ্য শিল্পী নচিকেতার সাথে আমার একটি ডুয়েট গান রিলিজ হয়েছে"।
শিল্পী আরও বলেন, 'সোনালী দুপুর খুব মেলোডিয়াস একটি গান। এই ধরনের সফট মেলোডি এখন কম শোনা যায়। গানটির শুটিংয়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে আমার। আমি খুবই আশাবাদী। গানটি আমার দর্শক শ্রোতাদের ভালো লাগবে "
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments