সিলেট অফিস: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি বলেছেন, সিলেটের দক্ষিণ সুরমায় স্থাপিত গণগ্রন্থাগার এ এলাকার মানুষের জ্ঞান চর্চায় বিশেষ ভূমিকা রাখবে। তিনি বলেন, আমাদের দেশে লাইব্রেরির বড় অভাব— এক্ষেত্রে দক্ষিণ সুরমার গণগ্রন্থাগারটি এ এলাকায় জ্ঞানের আলো ছড়াবে। জ্ঞান অর্জন করা কঠিন কিন্তু এর ফল খুব মিষ্টি, সেজন্য নতুন প্রজন্মকে জ্ঞান চর্চার পরিবেশ তৈরি করে দিতে হবে। তিনি শুক্রবার দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সদরখলাস্থ দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ সুরমা গণগ্রন্থাগারের যথাযথ রক্ষণাবেক্ষণ, বইয়ের সংগ্রহ বৃদ্ধি করাসহ ডিজিটাল ফরম্যাটে বই সংরক্ষণের পরামর্শ দেন এবং প্রয়োজনে এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি এই গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, সিলেটের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ‘প্রবাসীর কথা’ গ্রন্থের লেখক প্রয়াত নুরুল ইসলামের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে বলেন, সিলেটের উন্নয়ন তথা বাংলাদেশের উন্নয়নে নুরুল ইসলাম আজীবন কাজ করে গেছেন এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁর অনেক অবদান রয়েছে। পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে নুরুল ইসলাম তাঁর বন্ধু, আমাদের প্রয়াত অর্থমন্ত্রী, আবুল মাল আবদুল মুহিতকে সাথে নিয়ে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন। বিশেষ করে দেশের উন্নয়নের লক্ষ্যে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান ও প্রবাসীদের দাবি আদায়ে কাজ করেছেন নুরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দক্ষিণ সুরমার উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা ও সীমান্তিক-এর প্রতিষ্ঠাতা ড. আহমদ আল কবির। দক্ষিণ সুরমা গণগ্রন্থাগার ট্রাস্টের প্রতিষ্ঠাতা মরহুম নুরুল ইসলাম এর সহধর্মিণী মিসেস নার্গিস ইসলামের সভাপতিত্বে ও নূরুল ইসলামের মেয়ে মনজেরীন রশিদ এর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments