ডেস্ক রিপোর্ট: রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত, দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডস -এর সপ্তম আসরে ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে শেয়ারট্রিপ।
উল্লেখযোগ্য এ অর্জন নিয়ে শেয়ারট্রিপের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সাদিয়া হক বলেন, “শেয়ারট্রিপ এ বছর পরপর সম্মানজনক দু’টি অ্যাওয়ার্ড পেয়েছে। একটি, দ্য ডেইলি স্টারের ‘ডিজিটাল কমার্স অব দ্য ইয়ার ২০২২’ এবং অন্যটি, নভোএয়ারের প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড; এজন্য আমি অত্যন্ত আনন্দিত। ভ্রমণকারীরা যেনো স্বাচ্ছন্দ্যে বিভিন্ন হলিডে প্যাকেজ এবং তাদের পছন্দের গন্তব্য নিয়ে প্রয়োজনীয় তথ্য জানতে পারেন এবং সে অনুযায়ী তাদের ট্রিপের জন্য হোটেল ও ফ্লাইট বুক করতে পারেন, তাই আমরা সবসময় আমাদের অ্যাপ্লিকেশন ও ওয়েবসাইটে উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আসার চেষ্টা করি। এবং একইসাথে আমি আমাদের সকল অংশীদার, বিশেষ করে দেশের মানুষের প্রতি কৃতজ্ঞ। আমরা নিবেদিতভাবে কাজ করে যাচ্ছি এবং একই উদ্যম নিয়ে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যেতে প্রত্যাশী।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিল্পমন্ত্রী, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এমপি। এছাড়াও, অনুষ্ঠানে স্বনামধন্য অনেক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শেয়ারট্রিপ উদ্ভাবনী অ্যাপ্লিকেশন ও ওয়েব প্ল্যাটফর্মের মাধ্যম বিভিন্ন ট্র্যাভেল সেবা প্রদান করে। নিজেদের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রতিষ্ঠানটি ভ্রমণকারীদের স্বাছন্দ্যে বাংলাদেশসহ বিশ্বের নানা দেশে ফ্লাইট ও হোটেল বুক করাসহ তাদের জন্য উপযুক্ত ভ্যাকেশন প্যাকেজ খুঁজে পেতে সহায়তা করে। এছাড়াও, কমার্শিয়াল ট্র্যাভেল সেগমেন্টে প্রতিষ্ঠানটির আলাদা বিজনেস পোর্টাল রয়েছে। দেশের ট্র্যাভেল মার্কেটে শেয়ারট্রিপের বাজার অংশীদারিত্ব ১২ শতাংশ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজারের ঘর ছাড়িয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
সব মন্তব্য
No Comments