রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম বলেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রায় শুধু শহরই নয় গ্রামীণ জনপদও এখন শহুরে জনপদে রূপান্তরিত হয়েছে। বরিশালের বানারীপাড়া পৌর শহরের দক্ষিণ নাজিরপুর-মহিষাপোতা সড়কে ইউএইচবি প্রকল্পের আওতায় প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ৪৫ মিটার দীর্ঘ গার্ডার ব্রীজের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। ১৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বানারীপাড়া পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডে ঈদগাঁহ মাঠে নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডবোকেট সুভাষ চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম মোস্তফা সরদার,সদস্য ডা. খোরশেদ আলম সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,ঠিকাদার রেজাউল ইসলাম,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,পৌর কাউন্সিলর জাহিদ হোসেন সরদার,উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস ও সুমম রায় সুমন,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,প্রেসক্লাব সদস্য নাহিদ সরদার প্রমুখ। উল্লেখ্য একই সড়কে আরও দুটি ব্রীজের নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছে।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments