ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের গতিধারাকে বেগবান করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। চলচ্চিত্র সংস্কৃতির শুদ্ধচর্চাকে ব্রত করে চলা ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি গতকাল ১০ নভেম্বর সংগঠনটির প্রতিষ্ঠার ১৮তম বর্ষপূর্তি উদযাপন করেছে।
১০ নভেম্বর ২০২৪, রোববার, সন্ধ্যা ৬টায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০২ নং হলরুমে ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও সভা অনুষ্ঠিত হয়। সভায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ২০২৪-২০২৭ কার্যবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।
ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি’র প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুনকে সভাপতি ও চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্ত সদস্যগণ হলেন: সহ-সভাপতি স্থপতি রাজন দাশ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, অর্থ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমেদ ও দপ্তর সম্পাদক জিকরুল ফাহিম। কমিটির নির্বাহী সদস্য ৪ জন। সদস্যরা হলেন, হাফিজুল ইসলাম আপন, মাহবুবুল ইসলাম, কামরুল হাসান কাইউম ও জব্বার ফারুকী।
সভায় বিগত দিনের কর্মসূচিসমূহের উপর বিশদ আলোচনা, অর্থনৈতিক প্রতিবেদন পেশ এবং আগামীদিনের কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনার পর সভায় তা সর্বসম্মতিতে গৃহিত হয়।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments