ডেস্ক রিপোর্ট: টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই ট্রাকের পেছনে মুরগিবাহী পিকআপের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার, ৯ জুন ভোরে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় সখীপুর-সাগরদিঘী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ভোর ৪টার দিকে কালিয়া বাজার এলাকায় রাস্তার পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় সাগরদিঘী থেকে সখীপুরগামী মুরগিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজন মারা যান।
পুলিশ জানায়, নিহতরা সবাই পিকআপে থাকা যাত্রী ও মুরগির খামার সংশ্লিষ্ট শ্রমিক। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে সখীপুর থানায় নেওয়া হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোরের দিকে কুয়াশা ও ঘুমঘুম ভাবের কারণে চালক নিয়ন্ত্রণ হারাতে পারেন। দুর্ঘটনার পর পিকআপে থাকা শতাধিক মুরগিও মারা গেছে। ট্রাক ও পিকআপ দুটিই জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় সখীপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, সখীপুর-সাগরদিঘী আঞ্চলিক সড়কে প্রায়ই রাতের বেলায় বাঁশ, কাঠ ও মুরগিবাহী গাড়ি চলাচল করে। সড়কের পাশে যানবাহন দাঁড় করিয়ে রাখা ও বেপরোয়া গতির কারণে এ এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments