পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবারে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ কাওসার হাবীবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ইশা)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাজশাহী জেলা পরিষদের কোটি কোটি টাকার বড় প্রকল্প না থাকলেও ছোট ছোট উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, যেগুলো সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
তিনি আরও বলেন, “জেলা পরিষদ রাজশাহীর ৯ উপজেলা নিয়ে কাজ করছে। সে তুলনায় বরাদ্দ সীমিত হলেও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। সীমিত সম্পদের মধ্যেও সাধারণ মানুষের পাশে দাঁড়াতে জেলা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি বলেন, “এলাকা বা প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য যে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে, সেই টাকার কোনো অংশ কাউকে দিতে হবে না। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় দেশে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন,সমাজের অসহায়, দুস্থ ও মেধাবী শিক্ষার্থী এবং চিকিৎসাসেবায় সহায়তার মাধ্যমে জেলা পরিষদ মানবিক দায়িত্ব পালন করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে ১৪ জন উপকারভোগীর মাঝে ১ লাখ ৭৭ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ১৭টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ১৫ লাখ ৫২ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা,সহকারী প্রকৌশলী মোঃ আল আমিন মল্লিক,প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল আলিম,প্রধান সহকারী এ.কে.এম. এ.এস.এম. আল মতিন এবং উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলেফ আলী।
এছাড়াও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments