ডেস্ক রিপোর্ট: রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১এর সভায় হামলা করে পণ্ড করা, উপস্থিত নেতাকর্মীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে অশ্লীল ভাষায় শ্লোগান দেওয়া, দিনাজপুরে বিনোদন কেন্দ্রে হামলা-ভাংচুর-লুটপাটসহ সারাদেশে মব সন্ত্রাসের প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছে।
শুকবার ২৯ আগস্ট ২০২৫ ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবত্তী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহম্মেদ নাসু, বােেংদেশের সোস্যালিস্ট পার্টির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মুকুল গণমাধ্যমে বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে তারা বলেন, ২৪এর গণঅভ্যুত্থানের পর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের পৃষ্ঠপোষকতায় সারাদেশে মব সন্ত্রাস পরিচালিত হচ্ছে। সন্ত্রাসীদের প্রধান টার্গেট মুক্তিযুদ্ধ। তারা সারাদেশে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে। ভাস্কর্য, মাজার, মুক্তিযুদ্ধের স্মৃতি ফলক, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ী-ঘর-উপাসনালয় ভাংচুর এবং লুটপাটসহ নারীদের উপর আক্রমণ, সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাঁধা প্রদান করছে। মব সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করছে। এক্ষেত্রে সরকার নির্বিকার। হাজার হাজার আন্দোলনকারী শ্রমিক-ছাত্র অথবা অন্য কোন পেশার মানুষদের আর্মি-পুলিশ দিয়ে লাঠিপেটা করেছে, জলকামান-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড দিয়ে ছত্রভঙ্গ করছে। অথচ ১৫/২০জন সন্ত্রাসী রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ ৭১এর সভায় আক্রমণ করলো, নেতৃবৃন্দকে শারীরিকভাবে আঘাত করলো। ৭/৮জন মানুষ সারাদিন-রাত ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নিয়ে অশ্লীল ভাষায় তাকে আক্রমণ করলো। সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া দূরের কথা, উল্টো আক্রমণের শিকার নেতৃবৃন্দকে পুলিশ গ্রেফতার করেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ মব সন্ত্রাসীদের পক্ষে সরকারের এহেন অবস্থানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং মব সন্ত্রাস বন্ধ করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করার দাবি জানান।
তারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির আস্ফালনসহ মব সন্ত্রাসীদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments