সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর -৫ আসনের (সদর) স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর প্রধান নির্বাচন সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবুসহ ২৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঈগল প্রতীকের কর্মী-সমর্থকরা।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি শাহবাজপুর বাজারের চৌরাস্তা মোড় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা হাফিজুর রহমান আকন্দ বিপ্লব ও খায়রুল ইসলাম আঙ্গুর।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে শাহবাজপুর দক্ষিণ কৈডোলায় পারিবারিক দ্বন্দ্বে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষকে নির্বাচনী সংঘর্ষ উল্লেখ করে আজ বৃহস্পতিবার দুপুরে সদর থানায় মিথ্যা মামলা দায়ের করে জাকির হোসেন নামে নৌকা প্রতীকের এক কর্মী। সাজানো এই মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবুসহ স্বতন্ত্র প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের আসামী করা হয়েছে। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দেন উপস্থিত জনতা।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments