স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিজয়ের মাসে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি নিয়ে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে সারাদেশ অনুষ্ঠান চলছে, সারাদেশে ১৫ জেলায়। “ঐ ধূমকেতু আর উল্কাতে, চায় সৃষ্টিটাকে উল্টাতে” সংগীত, আবৃত্তি ও নৃত্যের সমন্বয়ে আজ ১৯ ডিসেম্বর দেশের বরগুনা, মানিকগঞ্জ, দিনাজপুর, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বাগেরহাট, রাজশাহী, ঝিনাইদহ ও বান্দরবান-এ চলছে অনুষ্ঠান।
রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার। রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় সমবেত সংগীত, দলীয় নৃত্য, লোক, আধুনিক ও দেশাত্মবোধক সংগীত। বান্দারবান জেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দারবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বান্দারবান জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় ঐতিহ্যবাহী লুসাই নৃত্য, ঐতিহ্যবাহী বম্ নৃত্য, ময়ূর নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, সম্প্রীতির নৃত্য, একক সংগীত, দলীয় সংগীত ও আবৃত্তি । দিনাজপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য, সাঁওতাল সম্প্রদায়ের বাহা ও সহরায় নিয়ে আগমনি গান। কিশোরগঞ্জ জেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান। কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি। ফেনীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলাম। ফেনী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত ও দলীয় নৃত্য। বরগুনার টাউন হল প্রাঙ্গণে বরগুনা জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য, একক আবৃত্তি ও ব্যান্ড সংগীত। বাগেরহাটে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে পরিবেশিত হয় একক সংগীত, দলীয় সংগীত, দলীয় নৃত্য ও আবৃত্তি। এছাড়াও অন্যান্য জেলাসমূহেও অনুরূপ অনুষ্ঠান আয়োজন করা হয়।
আগামীকাল ২০ ডিসেম্বর ২০২৪ কক্সবাজার জেলায় অনুষ্ঠান আয়োজিত হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments