বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়তে শুরু করেছে শীতের তীব্রতা। এতে অসহায় হয়ে পড়ছে হতদরিদ্র ও নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। তাদের এ দূর্ভোগের সময়ে পাশে দাড়িয়েছে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকাল ৫ টায় রাণীশংকৈল আইএফআইসি ব্যাংকে ১০০ জন অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় মনিরুজ্জামান, হৃদয় রানা , তন্ময় বসাক, শহিদুল ইসলাম রকি, উৎপল বসাক কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সবাই আইএফআইসি ব্যাংকের এ ধরনের মানবিক কাজের প্রশংসা করেন এবং সমাজে বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান জানান।
আগামীতেও ব্যাংকের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন আইএফআইসি ব্যাংকের রাণীশংকৈল উপজেলা শাখার ম্যানেজার আব্দুলাহ আল আরাফাত।
খুলনা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ...
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
সব মন্তব্য
No Comments