স্টাফ রিপোর্টার: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর ১৭ সদস্যের নতুন জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর হুমায়ন রোডে ‘লিডার্স’ কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় কেন্দ্রীয় ও জেলা প্রতিনিধিদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুর রসুল এবং সহ-সভাপতি হয়েছেন সাকিলা পারভীন।
গঠিত কমিটিতে ৭ সদস্যের নির্বাহী কমিটি রয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন মোহন কুমার মণ্ডল। গণমাধ্যম ও যোগাযোগ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন রায়হান ফেরদৌস। যুব প্রতিনিধি হিসেবে আছেন শ্রুতি রানী দে। কার্যনির্বাহী সদস্য হয়েছেন অধ্যাপক মীর মোহাম্মদ আলী ও খাদিজা খানম।
উপদেষ্টা কমিটিতে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং উন্নয়নকর্মী সৈয়দা শামীমা সুলতানা।
নবনির্বাচিত সভাপতি আমিনুর রসুল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চল চরম ঝুঁকিতে আছে। এই ঝুঁকি মোকাবেলায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন চাই। নতুন কমিটি নীতি-নির্ধারণী পর্যায়ে অ্যাডভোকেসির পাশাপাশি মাঠপর্যায়ে মানুষের অধিকার রক্ষায় কাজ করবে। তরুণদের সঙ্গে নিয়ে জলবায়ু অধিকার প্রতিষ্ঠা ও সচেতনতায় কর্মসূচি নেওয়া হবে। তিনি চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় লিডার্সের অ্যাডভোকেসি অফিসার সাকিল আহমেদ বলেন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা ও সুপেয় পানির সংকট উপকূলের জীবন-জীবিকায় মারাত্মক প্রভাব ফেলছে। তিনি উপকূল উন্নয়ন বোর্ড গঠন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি, সুন্দরবন সংরক্ষণ ও জেলে সম্প্রদায়ের সুরক্ষাসহ ২১ দফা সুপারিশ তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments