স্টাফ রিপোটার: ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে। তাদের ক্রীড়া নৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
তিনি আজ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহা বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ মণিপুরী স্পোটর্স এসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটে ৪ টি খেলার মাঠ বানানোর পরিকল্পনা সরকার নিয়েছে। ইতোমধ্যে ২টি মাঠের অনুমোদন পাওয়া গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের খেলাধুলার ব্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।
প্রতিযোগিতার ফাইনালে আজ ‘কমপ্রত্যাশা নহারোল ক্লাব ভানুগাছ’ ট্রাইব্রেকারে ‘পাথারি এক্সপ্রেস বড়লেখা’কে ৪-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন নুংশি থৈবা, সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন নিরোদ শর্মা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল লাইনআপ চূড়ান্ত হয়েছে। কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কানসাস সিটির অ্যারোহেড স্ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ রবিবার, ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। আজ রাত ৩টায় যুক্তরাষ্ট্রের মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ ভোর ৭টায় মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ রোববার, ১২ জুলাই ভোর ৭টায় য ...
সব মন্তব্য
No Comments