কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। এক ট্রলারে ৬৫ মণ ইলিশ নিয়ে তীরে ফিরলো জেলারা। রবিবার দুপুরে গভীর সমুদ্র থেকে এ ট্রলারটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসে। এরপর মেসার্স খান ফিস নামে একটি আড়তে মাছ নিলামের মাধ্যমে ৩৯ লাখ ৬০ হাজার ১৪০ টাকায় বিক্রি করেন। স্থানীয়রা জানান, এফবি সাদিয়-২ নামে মাছ ধরা ট্রলার ২৩ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। তারা সমুদ্রের বিভিন্ন এলাকায় জাল ফেলে এ কাক্সিক্ষত মাছগুলো ধরা পড়েছে। দীর্ঘ দিন পর জালে ইলিশ ধরা পাড়ায় জেলে সংশিøষ্ট মৎস্য ব্যবসায়িরাও খুশি।
ট্রলারের মাঝি শাহাবুদ্দিন বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে দফায় দফায় বৈরী আবহাওয়ার কবলে পড়েছি। এই প্রথম ভালো পরিমাণে মাছ পেয়েছি। মাছগুলো আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে এসে ৩টি আকারে আলাদা করা হয়। ৯০০ গ্রাম ১কেজি ওজনের মাছ মণ প্রতি ৯৫ হাজার টাকা, ৬০০ গ্রাম থেকে ৮০০ গ্রাম ওজনের মাছ প্রতি মণ ৭০ হাজার টাকা, ৪০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম ওজনের প্রতি মণ মাছ ৫৬ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। এছাড়াও অন্যান্য বিভিন্ন প্রজাতির মাছ ১ লাখ ১৭ হাজার টাকায় বিক্রি করা হয়।
খান ফিসের ম্যানেজার মো.সাগর ইসলাম বলেন, অনেক দিন ধরে সাগরে খুব কম মাছ ধরা পড়ছে। বৈরী আবহাওয়া জেলেরা দিশোহারা হয়ে পড়ে। সাগরে এভাবে মাছ ধরা পারলে জেলেরা লোকসান কাটিয়ে উঠতে পারবে।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, দীর্ঘদিন নিষেধাজ্ঞা ও বৈরী আবহাওয়ায় জেলেরা লোকসানে জর্জরিত হয়েছেন। কিছুদিন ধরে ভালো পরিমাণ মাছ পেয়েছে। এটা নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। আবহাওয়া অনুক‚লে থাকলে সামনে বেশ ভালো পরিমাণ মাছ পাবে বলে আশা করা যায়।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
সব মন্তব্য
No Comments