মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি।
সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি এনটিভির ফেসবুক পেজসহ নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে বরিশাল-২ আসনের এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হেয়প্রতিপন্ন করতে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উজিরপুর উপজেলা বিএনপি।
ঘটনার বিস্তারিত তুলে ধরে জানানো হয়, গত ৩০ অক্টোবর উজিরপুর উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ভোটার দান কর্মসূচি চলাকালে শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডুর প্রার্থিতা বাতিল হয়। কারণ তিনি উজিরপুর উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা থানার কোনো স্তরের সদস্য নন। এরপরও তিনি অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও কয়েকজন ভোটারের গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় পলাশ কুন্ডু বানোয়াট বক্তব্য দেন যে, "হিন্দুদের জন্য বিএনপি ও চেয়ারম্যান প্রার্থীরা নয়"।
নেতৃবৃন্দ বলেন, সংসদ সদস্য বা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতা এমন কথা বলেননি। পলাশ কুন্ডুর এ বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। তিনি গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।
তারা আরও বলেন, প্রকাশিত প্রতিবেদনে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির কোনো সিনিয়র নেতার সাক্ষাৎকার বা বক্তব্য নেওয়া হয়নি। পলাশ কুন্ডু দলের কেউ নন, বিএনপির কোথাও তার নাম নেই। এটি কতিপয় আওয়ামী স্বার্থান্বেষী পরিবারের সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টির হীন মানসিকতা।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির পক্ষ থেকে ওই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও উসকানিমূলক সংবাদ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments