স্টাফ রিপোর্টার: বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, যারা ধর্ম ও মুক্তিযুদ্ধকে রাজনৈতিক ব্যবসার হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাদের আমলে দেশ ও জনগণ কখনোই নিরাপদ থাকতে পারে না।
তিনি বলেন, বিএনপির শাসনামলই ছিল দেশের জন্য সবচেয়ে নিরাপদ সময়। অন্য ধর্মের মানুষও নিরাপদ থাকে না যখন ধর্ম নিয়ে ব্যবসার রাজনীতি চলে। বিএনপির আমলে সবাই নিরাপদ ছিল, এখনো নিরাপদ থাকবে, আর সামনেও বাংলাদেশ সত্যিকারভাবে নিরাপদ থাকবে।
শুক্রবার বিকালে সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনায় গণদোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাম আজাদ, বিএনপির ডাকা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে অসংখ্য নেতা-কর্মী ও সাধারণ মানুষ শহীদের মর্যাদা অর্জন করেছেন। জুলাই আন্দোলনে যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছে তাটা শুধু পরিবারের নয়, জাতির গৌরব। তাঁদের স্মরণে বিএনপির নানা কর্মপরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। আওয়ামী লীগও তখন রাজনীতি করার সুযোগ পেয়েছিলো। কিন্তু অকৃতজ্ঞ আওয়ামী লীগ দেশে রাজনীতির সুযোগ পেয়ে শহীদ জিয়া ও দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলো। তেমনিভাবে যে দলটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলো, সুযোগ পেলে সে দলটিও দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিবে। তাই দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়া দলগুলোকে চিহ্নিত করে নির্বাচনের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।
তিনি তার বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর দোয়া কামনা করেন।
উপজেলা যুবদলের আহবায়ক হাজী মুক্তার হোসেন খানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপির প্রান্তিক জনশক্তি সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর, লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত আহবায়ক রিপন মল্লিক, জেলা বিএনপি নেতা ওমর ফারুক অবাক, যুবদলের উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমীন খান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওমর ফারুক রাসেল, ছাত্রদলের সদস্য সচিব রানা হোসেন রনি প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments