উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন। আজ বেলা ১১ টায় উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে ও জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা আঃ হাকিম সেরনিয়াবাত প্রমুখ। সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, আওয়ামীলীগ নেতা উত্তম কুমার হালদার, উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান রনি, মহিলা সংস্থার নেত্রী বিউটি বেগম, নারী নেত্রী মোর্শেদা পারভিন প্রমুখ। সভা শেষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments