নতুন কুঁড়ি স্পোর্টস
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, 'আজকের শিশুরা যদি আগামী দিনে নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে পারে, তবেই ভবিষ্যতে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।'
আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে 'ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা' প্রতিপাদ্য নিয়ে আয়োজিত কিশোর-কিশোরীদের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা 'নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬'-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তোমাদের প্রত্যেককে গড়ে উঠতে হবে। তাহলেই বাংলাদেশ গড়ে উঠবে। আগামীর বাংলাদেশ সম্পূর্ণভাবে নির্ভর করছে তোমাদের উপরে। তোমরা যত ভালোভাবে, সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশ তত সুন্দরভাবে, তত শক্তিশালী ভিত্তির উপরে গড়ে উঠবে। তিনি ক্ষুদে শিক্ষার্থীদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে অভিহিত করে লেখাপড়া ও খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠার আহ্বান জানান।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ক্রীড়া পরিদপ্তরের বাস্তবায়নে আয়োজিত এই প্রতিযোগিতার যাত্রা শুরু হয়েছিল গত ২ মে ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়াম থেকে, একযোগে ৬৪ জেলায়। তৃণমূল পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের অন্বেষণ, বিকাশ এবং ক্রীড়ামুখী মানবসম্পদ গড়ে তোলাই এই আয়োজনের লক্ষ্য।
আয়োজক সূত্র জানায়, প্রথম আসরে দেশের ১০টি অঞ্চল থেকে মোট ১ লাখ ৬৮ হাজার ৬৫৬ জন অংশ নেয়। এর মধ্যে বালক ১ লাখ ২১ হাজার ৪৯৯ জন ও বালিকা ৪৭ হাজার ১৫৭ জন। উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের বাছাই শেষে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব শুরু হয় ১৮ জুলাই ঢাকায়। জাতীয় পর্যায়ে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্ট এই ৮টি ইভেন্টে ১৭০০ জন খেলোয়াড় ও কর্মকর্তা অংশ নেন।
বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রীড়া শৈলী প্রদর্শন করেন। অনুষ্ঠানে 'আমরা নতুন, আমরা কুঁড়ি' থিম সং পরিবেশিত হয়। নতুন কুঁড়ি স্পোর্টসের ট্রফি ও লোগো উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানান, শুধু টুর্নামেন্ট আয়োজনই লক্ষ্য নয়, এই নতুন কুঁড়িদের পরিচর্যা করে আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। তিনি জানান, ১ জুলাই থেকে দ্বিতীয় আসর (২০২৬-২৭) এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে, যেখানে নতুন করে টেবিল টেনিস ও ভলিবল যুক্ত হয়ে মোট ১০টি ইভেন্ট থাকবে।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা মহানগরের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments