ডেস্ক রিপোর্ট: গরীব ও নিন্ম আয়ের মানুষকে বাঁচাতে অবিলম্বে দেশব্যাপী ন্যায্যমূল্যে পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করতে হবে একই সাথে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় বর্তমান সরকারের সকল অর্জন প্রশ্নের মুখে পড়বে। আর কদিন পরেই পবিত্র মাহে রমজান। বাংলাদেশের অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ রোজায় সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য সামগ্রী ক্রয় করে যাতে পবিত্র রোজা রাখতে পারে সরকার তার ব্যবস্থা করবে। আমাদের অতীত অভিজ্ঞতায় বলে অসাধু আমলা-ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে নিত্যপণ্য সামগ্রীর দাম কয়েক গুন বাড়িয়ে দেয় এতে করে ধর্মপ্রাণ মুসলমানদের অবর্ননীয় দুঃখ যন্ত্রণার শিকার হতে হয়। তাই সরকারকে এখনই এ ব্যাপারে তরিৎ ব্যবস্থা গ্রহণ করে জনগণের দুঃখ-যন্ত্রণা লাঘব করবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আহুত দেশব্যাপী (১৩-২০ মার্চ) দ্রব্যমূল্য উর্ধ্বগতি প্রতিরোধ সপ্তাহ পালনের আহ্বান জানান। এ উপলক্ষ্যে আজ ১৩ মার্চ রবিবার বিকাল সাড়ে ৩ টা ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর আয়োজিত নিত্যপণ্য সামগ্রীর মূল্য উর্ধ্বগতি রোধ ও দেশব্যাপী পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুর দাবীতে এক বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পার্টির তোপখানা রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমায়েত শেষে এক বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন হয়ে নূর হোসেন চত্বর ঘুড়ে প্রেসক্লাবে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কমিটির সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন পার্টির পলিটব্যুরোর অন্যতম সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা কমরেড আমিরুল হক আমিন। মহানগর সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায় সহ কেন্দ্রীয় ও নগর পার্টির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments