ডেস্ক রিপোর্ট: ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল)'র ১৮তম আসরের নিলাম শেষ হয়েছে। সৌদি আরবের জেদ্দায় দু'দিনব্যাপী মেগা নিলামের জন্য ৫৭৪ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছিল।এদের মধ্যে ভারতের খেলােয়ার ৩৬৬ জন এবং বিদেশী খেলোয়ার ২০৮ জনকে রাখা হয়েছিল।
সোমবার রাতে নিলাম প্রক্রিয়া শেষে দল পেয়েছেন মোট ১৮২ জন। এর মধ্যে ভারতীয় ১২০ জন ও বিদেশী ৬২ জন ক্রিকেটার রয়েছে। খেলোয়াড় ক্রয় ১০ ফ্র্যাঞ্চাইজি মিলে খরচ করেছেন ৬৩৯ কোটি ১৫ লাখ রুপি।
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড গড়েন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্ত। তাকে ২৭ কোটি রুপিতে কিনেছেন লক্ষৌ সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ্ ২৬ কোটি ৭৫ রুপিতে শ্রেয়াস আইয়ারকে নিয়েছেন পাঞ্জাব কিংস। তৃতীয় সর্বোচ্চ ২৩ কোটি ৭৫ রুপিতে ভেঙ্কাটেশ আইয়ারকে রেখেছেন কলকাতা।
নিলামের দ্বিতীয় ও শেষ দিন চমক দেখিয়েছেন ১৩ বছরের ভারতীয় বিশোর বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন।১ কোটি ১০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস বৈভবকে কিনে নেন।
নিলামের জন্য বাংলাদেশের ১২ জন চূড়ান্ত তালিকায় ছিলেন। তারা হলেন: সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিন হাসান সাকিব, শেখ মাহেদি হাসান, হাসান মাহমুদ ও নাহিদ রানা। কিনাতু এরা কোন দল পায়নি। মুস্তাফিজ ও রিশাদ নিলামে উঠানো হলেও কোন দল আগ্রহ দেখায়নি।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments