টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে ট্রেনের একটি বোগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।
ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস (৭৬৫) ট্রেনটির পেছনের দুটি বগি লাইনচ্যুত হয়। মির্জাপুর স্টেশন পার হওয়ার প্রায় পাঁচ কিলোমিটার পর মহেড়া স্টেশনের আনুমানিক দুই কিলোমিটার পূর্বে এবং মহেড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটির শেষের বগিটির পেছনের অংশ লাইন থেকে সরে যায়। এ সময় বিকট শব্দে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা এবং সহকারী স্টেশনমাস্টার রকিবুল হাসান জানিয়েছেন, ট্রেনটির ঠ নম্বর বগিসহ পেছনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে। টাঙ্গাইল ও যমুনা সেতু পূর্ব স্টেশনে দুটি ট্রেন আটকা রয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে লাইনচ্যুত বগি দুটি ট্রেন থেকে আলাদা রেখে নীলসাগর এক্সপ্রেসকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে দেওয়া হয়েছে। তবে লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে রেললাইনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই পথে অন্য ট্রেন চলাচল এখনো বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত না করা পর্যন্ত এ পথে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হচ্ছে না।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী থেকে একটি উদ্ধারকারী ট্রেন রওনা হয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করলে দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে কখন নাগাদ ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় জানানো হয়নি।
স্টাফ রিপোর্টার: ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৬ বছর ১০ মাসে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। রোববার (৮ ...
স্টাফ রিপোর্টার: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে আঞ্চলিক ঐক্য জোরদার এবং স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও অভিযোজন অর্থায়ন অব্যাহত রাখার আহ্বান জানিয় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হয়েছে প্রয়াত স্বজনের মুখচ্ছবি। কেউ পরিষ্কার করেছেন সমাধি, কেউ ব্যস্ত ছিলেন মঠ ধোয়া-মোছায়। কোথাও নতুন রঙের প্রলেপ, আবার কোথাও ফুল দিয়ে সাজানো হয়েছে সম ...
স্টাফ রিপোর্টার: আজ শনিবার ঐতিহাসিক ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় এসেছিল বলে ইতিহাসে লিপিবদ্ধ রয ...
সব মন্তব্য
No Comments