রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় ফয়সাল খান(২৭) নামের এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল পৌণে ৭ টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসভবনের তৃতীয় তলায় নিজ কক্ষে তাকে স্বজনরা মৃত অবস্থায় দেখতে পান। ওই ফ্লাটে তিনি তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। পারিবারিক সুত্রে জানা গেছে,
তৃতীয় তলায় ফয়সালের পাশের দুই ফ্লাটে তার অপর দুই ভাই সুমন খান ও সজিব খান এবং নিচতলায় জামাল খান পরিবার নিয়ে বসবাস করেন। ফয়সাল খান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুমন খান ও বন্দর বাজারের ক্রোকারিজ ব্যবসায়ী জামাল খানের ছোট ভাই। ফয়সাল বানারীপাড়া বন্দর বাজারে একটি বরফ কল পরিচালনা করতেন।
তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দাগ দেখায় মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু,আত্মহত্যা না কি হত্যা এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও গুঞ্জন উঠেছে। এদিকে তার মৃত্যু রহস্য উদঘাটনে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ মজিবুর রহমান বলেন,ফয়সাল খানের মৃত্যুর প্রকৃত কারন উদঘাটনে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে তার মৃত্যুর আসল কারন জানা যাবে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments