ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আনিসুল হক বলেন, খুনিরা ১৫ আগষ্টের কালো রাতে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার মাধ্যমে তাঁর স্বপ্নকে মুছে ফেলতে চেয়েছিলো এবং দেশকে ব্যর্থ রাষ্টে পরিণত করতে চেয়েছিলো। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস কাজ করছেন বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এবং মানুষের মুখে হাসি ফোটাতে। বঙ্গবন্ধু এদেশের মানুষের মুখে হাসি দেখতে চেয়েছিলো। জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়ার শাসনামলে বঙ্গবন্ধুর সবস্মৃতি মুছে ফেলতে চেয়েছিলো। বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশ বিদেশে সরকারী চাকুরি দিয়েছিলেন। এখন তারা বড় বড় কথা বলে। সেই সুযোগ তারা পাবেনা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ অডিটরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উদযাপনের প্রস্তুতিমুলক সভায় ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তিনি জনগনকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে নেতাকর্মীদের আহ্বান জানান। এসময় আইনমন্ত্রী স্বাস্থ্যবিধি মেনে জাতীয় শোক দিবস পালন ও দিবসটি উদযাপন উপলক্ষে এলাকার অসহায় ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করতে বলেন।
উপজেলা আওয়ামী লীগ য্গ্মু আহ্বায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহ্বায়ক কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র মো.এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিগনসহ দলীয় লোকজন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments