ডেস্ক রিপোর্ট: অমর একুশে গ্রন্থমেলায় মুহাম্মদ ফরিদ হাসানের প্রথম গল্পগ্রন্থ ‘অন্য শহরের গল্প’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স।
বইটি সম্পর্কে মুহাম্মদ ফরিদ হাসান বলেন, গত দশ বছরে ছোটগল্প লিখেছি চল্লিশটির মতো। সেখান থেকে নির্বাচিত ১১টি গল্প নিয়ে এ বই। গল্পগুলো নানা সময়ে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। গল্পগুলো ধারণ করে আছে জীবনবাস্তবতা, যাপনের অভিঘাত, মুক্তিযুদ্ধ, প্রেমসহ নানা বিষয়।
বইটির প্রচ্ছদ করেছেন রাজিব দত্ত। ৮০ পৃষ্ঠার মূল্য ২০০ টাকা। বইমেলায় পাওয়া যাবে পরিবার পাবলিকেশন্সের ৪২২-২৩ নং স্টলে।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments