ডেস্ক রিপোর্ট: প্রখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী সাদী মহম্মদের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে হিমাগারে রাখা হয়েছে। বুধবার রাতে তার মরদেহ তার মোহাম্মদপুর বাসভবনে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তার ভাই খ্যাতমান নৃত্যশিল্পী শিবলী মহাম্মদ এই সংবাদ নিশ্চত করেছেন।
জানাগেছে, তিনি আত্মহত্যা করেছেন। ইফতারি শেষ নিজের রুমে তানপুরা নিয়ে সংগীত চর্চা করেছেন। রাত সাঢ়ে ৯টায় ঘরের বন্ধ দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।
সাদী মহম্মদ রবীন্দ্র সঙ্গীতের উপর বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী করেছেন। ২০০৭ সালে 'আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে' আ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমী তাকে রবীন্দ্র পুরস্কার প্রদান করেন।
২০১২ সালে তাকে চ্যানেল আই আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করেন।
১৯৭১ সালে স্বাধীনতা বিরোধীরা তার বাবা সলিমউল্লাহকে হত্যা করে।বাবার নামে ঢাকার মোহাম্মদপুরে সলিমউল্লাহ রোড নামকরণ করা হয়।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments