মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী শিশু একাডেমি পরিচালিত শিশু বিকাশ কেন্দ্রে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা,পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ ডিসেম্বর) বিকেল ৪ টায় নগরীর তেরখাদিয়া এলাকার রাজশাহী শিশু বিকাশ কেন্দ্রে অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে আলোচনা সভা শেষে শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদেরের সার্বিক ব্যবস্থাপনায় ও রাজশাহী বেতারের উপস্থাপক আব্দুর রোকন'র সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল।
জেলা প্রশাসক আব্দুল জলিল মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীদের অবদান সম্পর্কে আলোকপাত করেন। তিনি পাকবাহিনীর নৃসংশতার কথা ঘৃণাভরে বর্ননা করেন। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রচেষ্টার ভূয়সী প্রসংশা করেন। তিনি শিশু শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলারও আহবান জানান।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুল ইসলাম, সহকারী কমিশনার মাহফুজুর রহমান, আশিক জামান, লায়লা নূর তানজু, ফাবলিহা আনবার, অয়ন ফারহান শামস, সাজিদ তানভী শোভন, শিশু বিকাশ কেন্দ্রের ইংরেজি কাম কম্পিউটার ইনসট্রাক্টর রাকিব আলম সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments