ডেস্ক রিপোর্ট: কুমিল্লার অস্থায়ী পূজাণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে গ্রেফতার করেছে পুলিশ।
কক্সবাজারের এসপি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে অভিযুক্ত ইকবালকে নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দেয় পুলিশের একটি টিম। পুলিশ বহরের নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর কুমিল্লা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। সেখানে বিস্তারিত জানানো হবে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিন ছাত্রলীগ নেতাকর্মীর সহায়তায় ইকবাল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে কক্সবাজারের এসপি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে জিজ্ঞাসাবাদে ইকবাল কী তথ্য দিয়েছেন এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।-আমাদের সময়.কম
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments