মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের দরগাহরচর গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে(১৪) বাড়ির সামনে থেকে তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ মামলায় পুলিশ মঙ্গলবার দুপুরে দুই যুবককে গ্রেপ্তার করেছে। এরা হল, দরগাহরচর গ্রামের সুরমত খাঁর ছেলে কিরণ খাঁ (২৪) ও ভেকু চালক শেরপুর সদর উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম (২২)।
এ বিষয়ে পুলিশ ও এলাকাবাসি জানায়, গত ২৭ আগষ্ট রাত সোয়া ৯টার দিকে বিদ্যুৎ চলে যাওয়ায় ওই গ্রামের শান্ত খলিফার মেয়ে ৬ষ্ঠ শ্রেণীর স্কুল ছাত্রী(১৪) বাড়ির সামনে দাড়িয়ে ছিল। এ সময় কিরণ ও ভেকু চালক ফাইজুল ইসলাম তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী কাঠবাগানে নিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে মূমুর্ষ অবস্থায় তাকে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। পরে তার মা তাকে খোঁজাখুজির এক পর্যায়ে ওই কাঠবাগান থেকে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ধর্ষিতার বাবা শান্ত খলিফা বাদী হয়ে কিরণ ও ফাইজুলকে আসামী করে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এদিন অভিযান চালিয়ে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত এ দুইজনকে আটক করে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করে।
এ বিষয়ে ধর্ষিতার বাবা শান্ত খলিফা জানান, অভিযুক্তদের মধ্যে ভেকু চালক কিরণ তার মেয়েকে বিভিন্ন ভাবে উত্ব্যাক্ত করে আসছিল। ওই দিন এ দুজন যোগ সাজসেই আমার মেয়েকে তুলে নিয়ে ধর্ষণ করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এ বিষয়ে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ মঈনুল ইসলাম জানান, অভিযোগের প্রেক্ষিতে আমরা কিরণ ও ফাইজুলকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। এছাড়া এদিন মেয়েটির মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments