নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধিঃ মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর ৫৩,৩৪০ টি পরিবারকে রবিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে জমিসহ গৃহ প্রদান এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে পুনরায় ১৩০জন ভুমিহীন পেল স্বপ্নের নীড়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে আটোয়ারী উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে ৭০ জন উপকারভোগীদের মাঝে দলিল, কাবিলীয়ত নামা সহ সনদ পত্র হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এইসব হস্তান্তর করেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ইউপি চেয়ারম্যানদ্বয় বিভিন্ন দপ্তরের প্রদানগণ, গণমাধ্যমকর্মীরা সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments