কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় আয়রন ব্রিজটি ঠিক মাঝ খানে বড় একটি গর্ত সৃষ্টি হয়ে বেড়িয়ে গেছে রড। এছাড়া দুই পাশের লোহার রেলিংও মরিচা ধরে নড়বড়ে হয়ে গেছে। উপজেলার ধানখালী ইউনিয়নের কোডেক বাজার সংলগ্ন কাঁটা ভাড়ারি খালের উপর নির্মিত ব্রিজটি বর্তমানে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে।
স্থানীয়রা জানান, প্রায় তিন যুগ আগে ঢালাই এ আয়রন ব্রিজটি নির্মাণ করা হয়। এর পর আর কোন সংস্কার কিংবা মেরামত করা হয়নি। বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থীরা চলাচল করছে। এছাড়া পার্শ্ববর্তী ইউনিয়ন চম্পাপুরে হাজার হাজার মানুষ উপজেলা সদরে এটির উপর দিয়ে যাওয়া আসা করতে হয়। তবে ঝুকিপূর্ন ব্রিজটি সংস্কারের উদ্যোগ নেননি কর্তৃপক্ষ।
এলজিআরডি উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ন সাংবাদিকদের জানান, ধানখালী ইউনিয়নের কোডেক বাজার সড়কে ব্রিজটি নতুন করে নির্মানের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। ইতোমধ্যে সয়েল টেষ্ট সম্পন্ন করা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে ব্রিজটির নির্মান কাজ শুরু হবে।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments