সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনুর (ঈগল প্রতীক) বিজয় মিছিলে হাজার হাজার মানুষের ঢল নামে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকালে শহরের পিটিআই মাঠ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।
বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সকাল থেকেই পিটিআই মাঠে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী এবং সাধারণ ভোটাররা জড়ো হতে থাকে। শোভাযাত্রায় নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এসময় স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী প্রতীক ঈগলের স্লোগানে মুখরিত হয়ে উঠে জেলা শহর।
শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনে স্বতন্ত্রপ্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআই এর পরিচালক রেজাউল করিম রেজনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আকন্দ বাবু, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনু, জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হৃদয় আহমেদ প্লাবন,শহর কমিটির সাবেক সভাপতি আবহানী প্রমুখ।
এসময় স্বতন্ত্রপ্রার্থী রেজাউল করিম রেজনু আগামী ৭ জানুয়ারি সবাইকে কেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। এসময় তিনি সদরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments