পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: গোদাগাড়ী উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা দুজন দুই বাসের চালক। আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন ১২ জন।
শনিবার (২৯ জুন) রাত ১১টার দিকে রাজশাহী-
চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার কামারপাড়া-অভয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলো, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার রতন সূত্রধর (৫১) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আসাদুল হক (৩২)।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মদিনা ট্রাভেলস নামের যাত্রীবাহী বাস রাজশাহী শহরের দিকে যাচ্ছিল।
ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। মদিনা ট্রাভেলসের বাসটি দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মদিনা ট্রাভেলসের চালক আসাদুল হক ও হানিফ পরিবহনের চালক রতন সূত্রধর ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনায় আহত ১২ জনকে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ওসি বলেন, লাশ দুটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার: উপকূলের জন্য নবায়নযোগ্য জ্বালানির সুনির্দ্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের দাবি জানিয়েছে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং সুন্দরবন ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
সব মন্তব্য
No Comments