শেষ দিনে সাকিব সাদা-কালো দলে
ডেস্ক রিপোর্ট: চলতি মাসের ১৫ তারিখ থেকেই মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর এবারের আসরের খেলা। আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে ইতোমধ্যেই দলগুলো পছন্দের খেলোয়াড়দের দিয়ে দল সাজিয়ে ফেলেছে। এর মধ্যে নিজেদের দলে তারকা খেলোয়াড়দের মেলা বানিয়েছে মোহামেডান এবং আবহনী।
তবে হিসাব কষলে আবহনী থেকে বেশ শক্তিশালী দল সাজিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের দলে রয়েছে সৌম্য, মিরাজ, আশরাফুল, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ। অন্যদিকে আবহনীতে রয়েছেন লিটন, শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব এবং মোহাম্মদ সাইফউদ্দিনের মতো তরুণ তারকা খেলোয়াড়রা।
এদিকে, গতকাল শেষ দিন মোহামেডানে যুক্ত হয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এর আগে তার আবহনীতে খেলার গুঞ্জন থাকলেও তা সব কিছু উড়িয়ে সে ফিরলেন তার পুরোনো দলেই। গত মৌসুমেও সাকিব চুক্তিবদ্ধ হয়েছিলেন মোহামেডানের সঙ্গে। তবে জাতীয় দলের ও ব্যক্তিগত ব্যস্ততার কারণে শুরুর দিকে দলটির হয়ে খেলতে পারেননি তিনি। পরবর্তীতে সুপার লিগের আগেই মোহামেডান আসর থেকে বিদায় নেওয়ায় চাইলেও খেলতে পারেননি সাকিব।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments