স্টাফ রিপোটার: মুক্তিযুদ্ধে ভারত আমাদের ১ কোটি শরণার্থীর জন্য খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছিল, যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। মিত্রবাহিনী আমাদের আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটি বিশেষ কিছু। তাঁদের এই অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে।
আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি ঢাকা গ্যালারিতে মৈত্রী দিবস উপলক্ষ্যে আয়োজিত "মিট দ্য সোসাইটি" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বক্তব্য রাখেন।
ডেপুটি স্পীকার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতির সার্বিক বিবেচনায় ৬ ডিসেম্বর ভারতের লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তাঁর সরকারের সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি দেন। লোকসভায় সর্বসম্মতিক্রমে ভারত সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতির ফলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে সরাসরি সমর্থন ও সহযোগিতা করা ভারতের জন্য অনেকটাই সহজ হয়ে যায়।
মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবকাল থেকে, বিশেষ করে ছাত্র জীবন থেকে কলকাতায় বসবাস করতেন। তিনি জীবনভর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনায় লালিত পালিত। পারিবারিকভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছিলেন তখন অসাম্প্রদায়িকতানই চর্চা করতেন। ভারতের সাথে আমাদের সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, ও সাহিত্যসহ নানাদিকেই সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হাইকমিশনারকে ধন্যবাদ, আপনারা সম্প্রীতি রক্ষা, আরও অটুট এবং দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে এবং সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ড. মামুন আল মাহতাব এর সঞ্চালনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্রালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, বীর মুক্তিযোদ্ধা মুছা সাদিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক কামরুল হাসান খান, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া, ব্যারিস্টার তানিয়া আমির অনুষ্ঠানে বক্তব্য রাখেন। এছাড়া গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
পিরোজপুর অফিস: যুক্তরাজ্যের কেন্টের রামসগেট শহরের মেয়র পদে টানা পঞ্চমবার নির্বাচিত হয়ে নতুন রেকর্ড গড়েছেন পিরোজপুরের পুত্রবধূ রৌশন আরা দোলন। বুধবার ৬ মে স্থানীয় সময় সন্ধ্যায় কাউন্সিলরদের বার্ষিক সভায় ...
স্টাফ রিপোর্টার: লেবাননের বৈরুতে বিমান হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশি নারী কর্মী দিপালী আক্তারের মরদেহ দেশে ফিরেছে।বৃহস্পতিবার রাত ১১টা ১৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবৈধভাবে অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চেয়েছে ভারত। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল এ তথ্য জানান। ...
সব মন্তব্য
No Comments