রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কিশোর ও তরুণদের যাবতীয় অনৈতিক কাজ থেকে বিরত রাখতে থানার অফিসার ইনচার্জ(ওসি) হেলাল উদ্দিন প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন। এন্ড্রয়েড মুঠোফোনে বিভিন্ন ধরণের গেমস ও পর্ণোগ্রাফি দেখে এবং এলাকায় এলাকায় গ্যাং সৃষ্টি করে স্থানীয় কিশোররা যখন বিপথে যাওয়া শুরু করেছে ঠিক তখনি তাদের সর্বনাশা এ বদঅভ্যাস ও পথ থেকে ফেরাতে তিনি গত কয়েকদিনে বানারীপাড়া পৌর শহর,চাখার ও সদর ইউনিয়নসহ বিভিন্ন এলাকা থেকে দেড় শতাধিক কিশোর ও তরণককে এন্ড্রয়েড মুঠোফোনসহ আটক করে থানায় এনে তাদের সচেতনতামূলক কাউন্সিলিং করেন। এসময় ওসি হেলাল উদ্দিন ইভটিজিং,মাদক, সন্ত্রাস-জঙ্গিবাদ,গেমস ও পর্ণোগ্রাফির কুফল সম্পর্কে বিশদ আলোচনার মাধ্যমে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন। এসময় তিনি অভিভাবকদেরকেও সন্তানদের সুপথে রাখতে তাদের ভূমিকার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন। পরে মুচলেকা নিয়ে কিশোর ও তরুণদের তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন বয়োঃসন্ধিকালে কিশোর ও তরুণদের ভুল পথে চলে যাওয়ার ঝুঁকি থাকে। স্পর্শকাতর এ সময়ে বাবা-মাকে বন্ধুর ভূমিকায় অবর্তীণ হয়ে তাদের সুপথ বাতলে দিতে হয়। নতুন প্রজন্ম যদি অন্ধকার পথে চলে যায় তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বির্নিমাণের স্বপ্ন ভূলুন্ঠিত হবে। তাই কিশোর-তরুণদের সুপথে ফেরাতে তাদের থানায় এনে সচেতনতামূলক কাউন্সিলিং করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তারা এন্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার না করাসহ অনৈতিক পথে না গিয়ে সুপথে চলবে এ অঙ্গীকার করেছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে তিনি প্রতিটি স্কুল,কলেজ ও মাদ্রাসায় গিয়ে কোমলমতি শিক্ষার্থীদের সচেতনতামূলক কাউন্সিলিং করবেন বলেও জানান। এছাড়া ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করে কিশোর ও তরুণদের মাঠমূখি করার বিষয়ে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি। এদিকে কিশোর ও তরুণদের বিবেককে জাগ্রত করে যাবতীয় অনৈতিক কাজ থেকে দূরে রেখে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ওসি মো. হেলাল উদ্দিনের দূরদর্শি এ ইতিবাচক পদক্ষেপকে বানারীপাড়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও অভিভাবকসহ এলাকার সচেতনমহল সাধুবাদ জানিয়েছেন।
বরিশাল অফিস: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের কল্যাণ সাধনে কাজ করা সরকারের মূল লক্ষ্য। গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার। রাজনীতি ক্ষমতা ভোগ ...
ডেস্ক রিপোর্ট: দেশের সকল গণমাধ্যম তথা প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর দৃষ্টি আকর্ষণ করে জানানো যাচ্ছে যে, গত ৫ ডিসেম্বর, ২০২৪ আন্তর্জাতিক অপরাধ ট্র ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ ১০ জুলাই সকাল ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকায় ৪৬ মিলিমিটার বৃষ্টি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ-সদস্য সরোয়ার আলমগীরকে শপথ বাক্য পাঠ করান।আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭:১৫ ঘটিকায় সংস ...
সব মন্তব্য
No Comments