রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ কেন্দ্রীয় নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ নেতা বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।
দলীয় সুত্রে জানা গেছে, বুধবার (৬ জুলাই) রাতে বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বরাবরে তারা ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন।
বানারীপাড়া প্রেসক্লাবকে যার অনুলিপি দেওয়া হয়েছে। তাতে পদত্যাগের কারন হিসেবে উল্লেখ রয়েছে বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর স্বেচ্ছাচারিতা, অসাংগঠনিক কার্যক্রম ও খামখেয়ালীপনার কারনে তারা জেলা বিএনপির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। পদত্যাগী নেতারা হলেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম মিঞা, সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহমেদ মৃধা, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মাহমুদ মাহবুব মাষ্টার, পৌর শাখা বিএনপির সভাপতি আহসান কবির নান্না হাওলাদার, সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম ও বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর ডেইজি বেগম।
এর আগে বুধবার (৬ জুলাই) দুপুরে সিঙ্গাপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশালের বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টু পদত্যাগের ঘোষণা দেন। বানারীপাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে তিনি মুঠোফোনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বরিশাল জেলা (দঃ) বিএনপির আহবায়কের বিরুদ্ধে হঠাৎ কাউকে কিছু না জানিয়ে উজিরপুর উপজেলা ও বানারীপাড়া পৌর শাখা বিএনপির কমিটি বিলুপ্ত করে দেয়াসহ বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে জেলা বিএনপির সদস্য পদ থেকে তিনি পদত্যাগের এ ঘোষনা দেন। এদিকে মুঠোফোন (০১৭১২৭৯৬৫৮০) ফরওয়ার্ড করে রাখায় এ প্রসঙ্গে বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহবায়ক অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। অপরদিকে হঠাৎ করে জেলা বিএনপির আহবায়ক কমিটি থেকে কেন্দ্রীয় নেতা এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টুসহ বানারীপাড়ার ৭ শীর্ষ বিএনপি নেতার পদত্যাগের ঘটনায় দলে তোলপাড় শুরু হয়েছে।
প্রসঙ্গত,বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য দানবীরখ্যাত এস.সরফুদ্দিন আহম্মেদ সান্টু ২০০৮ ও ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে বিএনপি দলীয় প্রার্থী ছিলেন।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments