স্টাফ রিপোর্টার: নিবন্ধন জটিলতার কারণে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে নির্ধারিত জ্বালানি লোডিং কার্যক্রম স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ৭ এপ্রিল জ্বালানি লোডিং কার্যক্রম শুরুর পরিকল্পনা থাকলেও প্রয়োজনীয় নিবন্ধন না পাওয়ায় তা আপাতত হচ্ছে না। ফলে প্রকল্পের গুরুত্বপূর্ণ এই ধাপ পিছিয়ে গেল।
এর আগে বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন, চলতি বছরের জুলাই মাসের মধ্যেই কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হতে পারে। তবে নতুন এই স্থগিতাদেশের ফলে সেই সময়সূচি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের প্রস্তুতিমূলক সব কাজ ২৭ মার্চের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী জ্বালানি লোডিং কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments