ডেস্ক রিপোর্ট: আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন জানিয়েছে, ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুন্নেসা মেসিকে বাংলাদেশে নিয়ে আসার ইচ্ছার কথা জানিয়েছেন। সাদিয়া ফয়জুন্নেসা ব্রাজিলে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের পাশাপাশি আর্জেন্টিনা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, বলিভিয়া, প্যারাগুয়ে ও চিলিতেও কূটনৈতিক দূতের দায়িত্ব পালন করেন।
আর্জেন্টিনার জাতীয় সংবাদ সংস্থা তেলামকে তিনি বলেন, ‘আমরা মেসিকে বাংলাদেশে নিয়ে আসতে চাই।’ সাদিয়া ফয়জুন্নেসা আরও বলেন, মেসিকে নিয়ে বাংলাদেশে আমরা একটি ম্যাচ আয়োজন করতে চাই। মেসি বাংলাদেশে খুব জনপ্রিয়। আমরাও ফুটবলের জন্য আর্জেন্টাইনদের ভালোবাসি। তাই আমাদের দেশে তাকে পাওয়া হবে সম্মানের ব্যাপার।’
এবার কাতার বিশ্বকাপে আলোড়ন তুলেছেন বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবলের সমর্থকেরা। বাংলাদেশে মেসিদের অকুণ্ঠ সমর্থন এবং আর্জেন্টিনার জয় উদ্যাপনের ছবি ও ভিডিও এর আগে টুইটও করেছে ফিফা। আর্জেন্টাইনরাও এই ভালোবাসার বদলে ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশকে। বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে একটি পেজ খোলা হয়েছে আর্জেন্টিনায়। সেখানে এখন অনেকেই বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন করেন।
ক্লারিন জানিয়েছে, বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকা হাতে জয় উদ্যাপন করেছেন। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থকদের নিয়েও কথা বলেছেন সাদিয়া ফয়জুন্নেসা, ‘বাংলাদেশের প্রচুর মানুষ আর্জেন্টিনার খেলা দেখেন। ছোটবেলায় আমরা ঘরে বসে খেলা দেখেছি। কিন্তু এখন বিভিন্ন শহরে বড় পর্দায় দেখানো হয়। রাত তিনটায় লোকজন জড়ো হয়ে খেলা দেখেন।’
আর্জেন্টিনার এই সংবাদমাধ্যম জানিয়েছে, ফুটবল দিয়ে আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশের এই বন্ধনের যাত্রাটা শুরু হয়েছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ঘোষণার পর। বাংলাদেশে আগামী বছর পুনরায় দূতাবাস খোলার ইচ্ছা প্রকাশ করেছে আর্জেন্টিনার পররাষ্ট্র মন্ত্রণালয়। ১৯৭৮ সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করা হয়েছিল।
এর আগে ২০১১ সালের ৬ সেপ্টেম্বর আর্জেন্টিনা দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন লিওনেল মেসি। নাইজেরিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারি থেকে মেসিকে দেখার স্মৃতি অনেকেই সারা জীবন মনে রাখবেন। সে সময় যারা মেসিকে দেখতে পাননি, এবার তাদের জন্য আরেকটি সুযোগ হতে পারে।
আমাদের সময়.কম
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments