ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো আজ (১১ ডিসেম্বর) বাংলাদেশের মানবাধিকার লংঘন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবস্থা গ্রহণের প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রকে নিজ দেশের মানবাধিকার পরিস্থিতির দিকে তাকাতে বলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র কেবল নিজ দেশেই নয়, পৃথিবীর দেশের দেশে হত্যা, গুম, অপহরণসহ মানবাধিকার লংঘনের ঘটনাবলির সাথে জড়িত। একক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টার ব্যর্থ হয়ে বিশেষ তাদের হারানো জায়গা ফিরে পেতে এখন তারা ‘বিশ্ব গণতন্ত্র’- কে শক্তিশালী করার যে কথা বলছে, সম্মেলন করছে তাও যে কত মেকী বিশ্বের গণতান্ত্রিক শক্তিসমূহ তা ভালভাবেই অবগত।
ওয়ার্কার্স পার্টি বিবৃতিতে বলা হয় জিয়া শাসনে ২রা অক্টোবরের ব্যর্থ অভ্যুত্থানের অজুহাতে জেলখানা ও সেনানিবাসে ৭০০ সেনাসদস্য হত্যা, খালেদা জিয়ার শাসনে ‘অপারেশন ক্লিন হার্টের’ নামে বিচারবহির্ভূতভাবে প্রায় এক হাজার মানুষ হত্যা ও তার বিচাররুদ্ধ করতে ইনডেমনিটি অধ্যাদেশে জারী, বর্তমানেও একইভাবে র্যাব ও পুলিশ কর্তৃক বিচার বহির্ভূত হত্যা, গুম ও অপরহণের বিরোধীতায় সোচ্চার থাকেনি কেবল, রাজপথেও থেকেছে। এসকল বিচারবহির্ভূত হত্যা, অপহরণ ও গুম সম্পর্কে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবিও জানিয়েছে। তবে এসব ঘটনাবলিতে বাংলাদেশের অভ্যন্তরীন পরিস্থিতির ব্যাপারে বিদেশী হস্তক্ষেপের পরিপূর্ণ বিরোধী। বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক চেতনাবোধ থেকে মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকারের প্রশ্নকে নিজেরাই মীমাংসা অতীতে করেছে, এবং এখনও করতে সক্ষম। ওয়ার্কার্স পার্টি বিবৃতিতে গুম, খুন, অপহরণসহ মানবাধিকার লংঘনকে পাল্টাপাল্টি বিষয়ে পরিণত না করারও আহ্বান জানান হয়।
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
সব মন্তব্য
No Comments