স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি অসুস্থ সাবেক রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে যান।
শনিবার সন্ধ্যায় হাসপাতালে উপস্থিত হয়ে তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এ সময় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা অব্যাহত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
ডেপুটি স্পিকার বলেন, “মহান আল্লাহর কাছে দোয়া করি, আপনি দ্রুত সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসুন। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”
তিনি আরও বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের রাজনীতি ও সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর সুস্থতা শুধু তাঁর পরিবারের জন্যই নয়, দেশবাসীর জন্যও অত্যন্ত কাম্য। তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের পুত্র ব্যারিস্টার মুহাম্মদ নওফল জমির, তাঁর নিকটাত্মীয়রা, ডেপুটি স্পিকারের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments