কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: ৫৪ হাজার ৪০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে পায়রা সমুদ্র বন্দরে নোঙর করেছে এমভি মেঘনা ভেনাস নামের একটি মাদার ভেসেল। সোমবার ভিয়েতনাম থেকে আসা জাহাজটি বন্দরের ইনারে এসে পৌঁছানোর পরই ক্লিংকার খালাস কার্যক্রম শুরু হয়। লাইটারের মাধ্যমে নদী পথে এ পণ্য গন্তব্যে পৌঁছানো হচ্ছে। এদিকে ১৩৬৫ দশমিক ৮১ মেট্রিকটনের একটি ক্রেন নিয়ে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নোঙ্গর করেছে এমভি জিন ঝু জিয়াং ৮৮ নামের আরও একটি মাদার ভ্যাসেল। সিঙ্গাপুর থেকে একই দিন জাহাজটি পৌছানোর পরই ক্রেনটি আনলোড করে বিদ্যুৎ কেন্দ্রে কর্তৃপক্ষ। এ নিয়ে বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত দ্বিতীয় ইউনিটের জন্য জাহাজ থেকে কয়লা আপলোডের দ্বিতীয় আনলোডার (ক্রেন) আনা হলো বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস মো.আজিজুর রহমান সাংবাদিকদের জানান, একের পর এক জাহাজ ভিড়ছে পায়রা বন্দরে। একই সঙ্গে নির্মাণ কাজও চলছে দ্রুত গতিতে। ৮ মাসে বন্দর কর্তৃপক্ষ প্রায় ১ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করেছে।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments