কুমিল্লা অফিস : জেলার বুড়িচেং পাথরবোঝাই ট্রাকের চাপায় এক রিকশাচালকসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোর ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন-বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ডাকলাপাড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রিকশার চালক মো. ইসমাইল হোসেন সাগর (৩০), মৌলভীবাজারের জুড়ী থানার ভুয়াই গ্রামের মো. আবদুস সালামের ছেলে মো. আবদুল আহাদ (২২) ও একই থানার দক্ষিণবাগ গুচ্ছগ্রামের রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন সাগর দু’জন যাত্রী নিয়ে সাহেব বাজারের দিকে যাচ্ছিলেন। রিকশাটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের কার্যালয়ের কাছে আসার পর পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই রিকশাটিকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই রিকশার চালকসহ ৩ জন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী শুক্রবার সকাল ১০টা (১১ সেপ্টেম্বর ২০২৬) থেকে মা ...
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
সব মন্তব্য
No Comments