বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: দেশব্যাপী একযোগে ২৯টি ইউনিট কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, জেলা ও মহানগর শাখায় এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিগুলোর মধ্যে কিছু নতুন, আর বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত আকারে গঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাতটি প্রতিষ্ঠানের মধ্যে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় ও পুণ্ড্র ইউনিভার্সিটি-তে আংশিক কমিটি এবং জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ বর্ধিত কমিটি অনুমোদন করা হয়েছে।
মেডিকেল কলেজগুলোর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ মেডিকেল কলেজ এবং জামালপুর মেডিকেল কলেজ-এ আংশিক কমিটি গঠন করা হয়েছে।
মহানগর ও জেলা পর্যায়ে ঢাকা মহানগরের উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ময়মনসিংহ মহানগর ও জেলার বিভিন্ন ইউনিট এবং জামালপুর মহানগরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা মহানগরে আংশিক পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়েছে।
অন্যদিকে নেত্রকোনা, নরসিংদী, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও মানিকগঞ্জ জেলায় পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
কলেজ শাখায় আনন্দমোহন কলেজ-এ পূর্ণাঙ্গ কমিটি, আর জয়পুরহাট সরকারি কলেজ, হাজী মিছির আলী ডিগ্রি কলেজ ও নারায়ণগঞ্জ কলেজ-এ আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এছাড়া ঢাকা কলেজ-এ বর্ধিত কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটিগুলো দ্রুত সাংগঠনিক কার্যক্রম জোরদার করবে এবং শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments