মো: ইকবাল হোসেন, কয়রা, খুলনা: নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দীন জুয়েল, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল উদ্দীন, নৌ পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দীন বাবুর রত্নগর্ভা মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদিমা শেখ রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী পালন করেছে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর সার্বিক সহযোগীতায় ৫নং কয়রা সদর ইউনিয়ন পরিষদ।
শেখ রাজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কয়রা সদর ইউনিয়নের আয়োজনে পবিত্র কোরআন খতম, দোয়া মাহফিল, স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। প্যানেল চেয়ারম্যান (২) মাসুম বিল্লাহর সভাপতিত্বে বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রত্নগর্ভা মাতা শেখ রাজিয়া নাসেরের জীবনী তুলে ধরে কয়রা সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম বাহারুল ইসলাম বলেন, শেখ রাজিয়া নাসের ছিলেন প্রধানমন্ত্রীর অভিভাবক। তিনি শেখ হাসিনা ও তার সন্তানদের বঙ্গবন্ধুর বিভিন্ন দিকনির্দেশনা বুঝিয়ে দিতেন এবং লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগাতেন।
তিনি আরো বলেন, মহীয়সী নারী শেখ রাজিয়া নাসের অত্যন্ত প্রগতিশীল, উদারতা ও সংস্কৃতিমনা ছিলেন। তার মৃত্যুতে দক্ষিণবঙ্গের অভিভাবক শেখ হেলাল উদ্দিন ভাই ও তার পরিবার-পরিজনরা যেমন মা হারিয়েছেন, তেমনি আওয়ামী লীগ হারিয়েছে অভিভাবক।
এ সময় ইউনিয়নের সকল ইউপি সদস্য, হাফেজগণ ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত উপস্থিত ছিলেন। স্মরণসভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা মইনুল ইসলাম।
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় একটি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয়ের ভবনে অনুমোদনহীনভাবে কিন্ডারগার্টেন পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে কৃষক পার্টনার কংগ্রেস সমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের “প্রোগ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে সরকারি নিষেধাজ্ঞা ও উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে পদ্মা নদী থেকে অবাঁধে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী রাজনৈতিক নেতা, ব ...
সব মন্তব্য
No Comments