বরিশাল অফিস: নগরীর নবগ্রাম রোডে হলি কেয়ার মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে চন্দন সরকার (২১) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে কেন্দ্রের চতুর্থ তলার মেঝে থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। স্বজন এবং চিকিৎসাধিন অন্যান্য রোগীদের দাবি তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
নিহত চন্দন সরকার বরিশালের আগৈলঝাড়া উপজেলা বড়পাইকা এলাকার বাকপ্রতিবন্ধী চিত্তরঞ্জন সরকারের ছেলে। পেশায় তিনি একজন পোল্টি খামারী এবং খুদে ব্যবসায়ী ছিলেন।
কোতয়ালী মডেল থানা জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জর্ন শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত যুবকের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের মামা নিবাস মহুরী বলেন, ‘আমার ভাগ্নে মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে যেতে চায়নি। সে বলেছিল, এসব কেন্দ্রে অনেক নির্যাতন করা হয়। আমরা তার কথা শুনিনি। গত ৭ আগস্ট তাকে হলি কেয়ারে দিয়ে গিয়েছি। যখন দিয়ে রেখে গেছে তখন কোমরের বেল্টটি পর্যন্ত রাখতে দেয়নি। রশি বা গামছাতো দূরের কথা। তাহলে চন্দন কলায় ফাঁস দেয়ার রশি পেলো কোথায়।
হলি কেয়ারের ব্যবস্থাপক মাইনুল হক তমাল বলেন, হলি কেয়ার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে মোট ২৮ জন রোগী ভর্তি ছিল। এর মধ্যে একজন ‘এক্সিডেন্টে’ মারা গেছে। এখন ২৭ জন আছে। পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে গেছে।
ঘটনাস্থল হলি কেয়ারের চতুর্থ তলার দায়িত্বে থাকা ভলান্টিয়ার সরোয়ার বলেন, ‘একজন টয়লেটে আত্মহত্যা করেছে বলে আমায় রাত সোয়া তিনটার দিকে ডেকে তোলা হয়। উঠে দেখি চন্দন সরকার গলায় গামছা পেচিয়ে আত্মহত্যা করেছে।
ভর্তি অন্যান্য রোগীরা অভিযোগ করেন, ভলান্টিয়ারের দায়িত্বে থাকা সরোয়ার কথায় কথায় রোগীকে মারধর করে। বৃহস্পতিবার রাতে সাড়ে ১০টার দিকে চন্দন সরকারকে মারধর করা হয়। শেষ রাতে জনানো হয়, তিনি মারা গেছেন। চন্দন আত্মহত্যা করেছে বলে আমাদের বিশ্বাস হয় না। তাকে নির্যাতন করেই মারা হয়েছে। কেননা হলি কেয়ারে স্বাভাবিক কোন চিকিৎসা নেই। এখানকার একমাত্র চিকিৎসাই হচ্ছে নির্যাতন। মারদিলেই নাকি সবাই সুস্থ থাকে, এটা চিকিৎসা কেন্দ্রের লোকেদের দাবি।
অভিযোগ উঠেছে, মাদকাসক্তি চিকিৎসা সহায়তা এবং পুনর্বাসন কেন্দ্র হলি কেয়ারের পূর্বের নির্যাতনে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। কিন্তু প্রশাসনের উদাসিনতায় বিষয়টি চাপা পড়ে যায়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments