আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের আবু রায়হান ওরুফে গাজী (৪০) ও তার স্ত্রী রানী আক্তার (৩২) কে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারধর ও অমানসিক নির্যাতনের সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের পক্ষে জালাল উদ্দিন। মাদারপুর গ্রামে ভুক্তভোগীর বাড়ীতে ৮ জানুয়ারী রবিবার সকাল ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আনসার ভিডিপি সদস্য আল মামুন সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত ২৭ নভেম্বর ২০২২ রবিবার সকাল ৮ ঘটিকার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিত ভাবে গাজীকে হত্যার উদ্দেশে নিজ বাড়ী থেকে জেলা শহর শেরপুরে যাওয়ার পথে রাস্তা থেকে প্রতিপক্ষ আজাদ-হুমায়ুনগংরা গাজীকে তুলে নিয়ে হাত-পা বেঁধে পাষবিক নির্যাতন করেছে। দীর্ঘদিন যাবত গাজী হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সংবাদ সম্মেলনে এলাকাবাসীসহ ভুক্তভোগী পরিবারের লোকজন ও গাজীর নাবালক পুৃত্র রাব্বী হাসান আরো বলেন, ওই ঘটনার সাথে জড়িত আসামী আজাদ, হুমায়ুন গংরা মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। ভুক্তভোগী (গাজীর পরিবার) সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এই বিষয়ে আসামি পক্ষের সাথে ফোনে যোগাযোগ করলে ঘটনাটি অস্বীকার করে।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments