ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু মায়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ তৈরী রয়েছে। ২৭ মে ২০২৫ তারিখের দিকে পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘূচাপ সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমার এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
এতে বলা হয়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সারাদেশে দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : দক্ষিণপূর্ব/দক্ষিণ দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সন্ধ্যা ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯০ %।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৩৮ মিনিটে । এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১২ মিনিটে।
স্টাফ রিপোর্টার: গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১২৭৯ জন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্র ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
আন্তর্জাতিক ডেস্ক: ভারত–বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ দ্রুত এগিয়ে নিতে বিএসএফকে প্রয়োজনীয় জমি ৪৫ দিনের মধ্যে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম সূত্র ...
সব মন্তব্য
No Comments