ডেস্ক রিপোর্ট: আজ ৩ অক্টোবর বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাংলাদেশ কমিটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘আন্তর্জাতিক এ্যাকশন দিবসে’ শ্রমিকের মর্জাদাপূর্ণ জীবন সময়ের দাবি শীর্ষক আলোচনা সভা তোপখানারোডস্থ শিশুকল্যাণ কেন্দ্র মিলানায়তনে বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিটি সদস্য জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব ডাঃ ওয়াজেদুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিটির সদস্য জনাব আব্দুর রাজ্জাক, জনাব রাজেকুজ্জামান রতন, জনাব নোমানুজ্জামান আল আজাদ, জনাব আব্দুর কাদের হাওলাদার। সভা সঞ্চালনা ও ঘোষণা পাঠ করেন বাংলাদেশ কমিটি আহবায়ক জনাব, কামরুল আহসান।
সভায় ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের জন্য সর্বজনীন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা, শ্রমজীবী মানুষ ও অবসরভোগীদের জীবনমানের উনśতি, ট্রেড ইউনিয়ন ও গণতান্ত্রিক স্বাধীনতা, সাম্প্রদায়িকতা, বষম্য এবং বর্ণবাদ নির্মূল, শ্রমিক শ্রেণীর সংহতি, জনগণের নিজেদের বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেয়ার অধিকার বর্তমান সময়ের দাবি হিসাবে তুলে ধরা হয়।
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments